ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

গাজা যুদ্ধের পর ইসরায়েলি কারাগারে অন্তত ৯৮ ফিলিস্তিনির মৃত্যু: মানবাধিকার সংস্থার প্রতিবেদন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১১:৩৬:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১১:৩৬:২৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
গাজা যুদ্ধের পর ইসরায়েলি কারাগারে অন্তত ৯৮ ফিলিস্তিনির মৃত্যু: মানবাধিকার সংস্থার প্রতিবেদন ছবি সংগৃহীত

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের কারাগারে অন্তত ৯৮ ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তেলআবিবভিত্তিক মানবাধিকার সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস। সংস্থাটি বলছে, এখনো বহু বন্দির খোঁজ মেলেনি, ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বন্দিদের মৃত্যু প্রধানত শারীরিক নির্যাতন, পর্যাপ্ত চিকিৎসা না পাওয়া, অপুষ্টি এবং অবহেলার মতো কারণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এ অবস্থাকে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর উদাহরণ হিসেবে তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সরকারি তথ্য অনুসারে, যুদ্ধ শুরুর পর প্রথম আট মাসে গড়ে প্রতি চার দিনে একজন ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। তবে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত হালনাগাদ তথ্য দিলেও এরপর থেকে আর কোনো নতুন পরিসংখ্যান প্রকাশ করেনি ইসরায়েলি সামরিক বাহিনী কিংবা কারা কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, হেফাজতে প্রাণ হারানোদের বেশিরভাগই ‘সিকিউরিটি প্রিজনার’— অর্থাৎ যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগও আনা হয়নি।

এই পরিস্থিতি ফিলিস্তিনি বন্দিদের নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।