ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

সপ্তাহ শেষে পুঁজিবাজারে সূচক ও বাজার মূলধনের উত্থান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০১:২৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০১:২৪:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
সপ্তাহ শেষে পুঁজিবাজারে সূচক ও বাজার মূলধনের উত্থান
চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের সঙ্গে সঙ্গে বেড়েছে বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৪৪১ কোটি টাকা, যা ০.৬৭ শতাংশ বৃদ্ধি।
 
সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬ হাজার ৬ কোটি টাকা। এর আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৬১ হাজার ৫৬৫ কোটি টাকা।
 
প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬১.২৪ পয়েন্ট বা ১.২৭ শতাংশ। ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৬.০২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক বেড়েছে ৬.২৯ পয়েন্ট।
 
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৪৪ কোটি ৫৮ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৩১ কোটি ৭৪ লাখ টাকা বেশি। গড় লেনদেন বেড়ে দাঁড়িয়েছে দৈনিক ৪৮৬ কোটি ১৪ লাখ টাকায়।
 
এ সপ্তাহে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫৭টির দাম বেড়েছে, ১০৩টির কমেছে এবং ৩৬টি অপরিবর্তিত রয়েছে।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বৃদ্ধি পেয়েছে। সিএএসপিআই সূচক ১.৭০ শতাংশ ও সিএসসিএক্স ১.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩,৬২৮.০৫ ও ৮,৩৩২.৪২ পয়েন্টে।
 
তবে সিএসইতে সপ্তাহজুড়ে লেনদেন কমেছে। মোট লেনদেন হয়েছে ৮৭ কোটি ৮০ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৮৯ কোটি ১৪ লাখ টাকা কম।
 
সিএসইতে ৩১৯টি কোম্পানির মধ্যে ২২২টির শেয়ারদর বেড়েছে, ৭০টির কমেছে এবং ২৭টি অপরিবর্তিত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।