ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

আখাউড়ায় শ্রমিক লীগ নেতা শাহনেওয়াজ শানু গ্রেফতার: নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১০:১৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১০:১৩:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
আখাউড়ায় শ্রমিক লীগ নেতা শাহনেওয়াজ শানু গ্রেফতার: নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগ ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দর শ্রমিক লীগ সভাপতি শাহনেওয়াজ শানু (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে আখাউড়া স্থলবন্দর এলাকার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মৃত আবু তাহের সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলায় নিরাপত্তাবাহিনীর বিশেষ নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে কয়েকজন সন্দেহভাজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল, যার মধ্যে শানু অন্যতম। তিনি দীর্ঘদিন ধরে পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে পুলিশ দাবি করছে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, শানুর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং স্থানীয় রাজনৈতিক অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি বলেন, উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং নিষিদ্ধ সংগঠনগুলোর কার্যক্রম দমনে বিশেষ অভিযান চলমান থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।