ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

তারিক সাঈদ মামুন হত্যায় পাঁচ দিন পর মামলা, অজ্ঞাত ১২ জন আসামি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৯:৪০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৯:৪০:১৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
তারিক সাঈদ মামুন হত্যায় পাঁচ দিন পর মামলা, অজ্ঞাত ১২ জন আসামি ছবি সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত তারিক সাঈদ মামুন হত্যাকাণ্ডের পাঁচ দিন পর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সূত্রাপুর থানায় নিহত মামুনের স্ত্রী বিলকিস আক্তার রীপা অজ্ঞাতনামা ১০–১২ জনকে অভিযুক্ত করে মামলা করেন।

থানা সূত্রে জানা যায়, মামলার অভিযোগে রীপা উল্লেখ করেছেন যে, পরিকল্পিতভাবে তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর ডিএমপি’র গোয়েন্দা বিভাগ ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মূল শুটার ফারুক ও রবিন, রুবেল, শামীম আহম্মেদ এবং মো. ইউসুফ ওরফে জীবন।

গ্রেপ্তার অভিযানে দুটি পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ। অস্ত্র আইনে মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া পৃথক মামলায় তারা চার দিনের রিমান্ডে ডিবি পুলিশের হেফাজতে রয়েছে। হত্যার পেছনের কারণ ও পরিকল্পনাকারীদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।