ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

কপ–৩০-এর মূল গেট আটকে আদিবাসীদের বিক্ষোভ, দেড় ঘণ্টা অচল সম্মেলন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৫:৫১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৫:৫১:৩১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
কপ–৩০-এর মূল গেট আটকে আদিবাসীদের বিক্ষোভ, দেড় ঘণ্টা অচল সম্মেলন ছবি: সংগৃহীত
আমাজন বনের কিনারায় ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ–৩০ আজ পঞ্চম দিনের শুরুতেই থমকে যায় আদিবাসীদের এক নাটকীয় বিক্ষোভে। শুক্রবার সকালে সম্মেলনের মূল প্রবেশপথে মানবশৃঙ্খল গড়ে প্রায় দেড় ঘণ্টা ধরে গেট আটকে রাখেন তাঁরা। এ সময় ‘কেউ ঢুকবে না, কেউ বেরোবে না’ স্লোগানে পুরো প্রবেশপথ অচল হয়ে পড়ে। সামরিক বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো শারীরিক সংঘর্ষ হয়নি।
 
আদিবাসীদের বেশির ভাগই ঐতিহ্যবাহী পোশাক পরে উপস্থিত হন এবং মানবশৃঙ্খলের বাইরে পরিবেশবাদী অন্যান্য সংগঠন দ্বিতীয় স্তরের সমর্থন জোগায়। গত চার দিনে এটিই দ্বিতীয়বার যখন আদিবাসী গোষ্ঠী কপ–৩০-এর কার্যক্রম ব্যাহত করল, যদিও আয়োজকেরা এবারের সম্মেলনকে আদিবাসীদের ক্ষমতায়নকে কেন্দ্র করেই সাজানো হয়েছে বলে দাবি করছেন।
 
বিক্ষোভ পরিচালনা করছে আমাজনের প্রভাবশালী মুন্দুরুকু আদিবাসী গোষ্ঠী। তারা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে সরাসরি আলোচনার দাবি জানায়। লিখিত বিবৃতিতে বলা হয়, কৃষি ব্যবসার স্বার্থে বন ও আদিবাসী জমি উৎসর্গ করা হবে না। আমাজনকে শিল্পকারখানা বা বড় কোম্পানির লাভের জন্য ধ্বংস করা যাবে না—তাঁরাই এই অঞ্চলের প্রকৃত রক্ষক।
 
মুন্দুরুকু নেতারা যে দাবি সামনে এনেছেন, তার মধ্যে রয়েছে—নদী উন্নয়ন পরিকল্পনা বাতিল, বন নিধনের আশঙ্কাজনক শস্যবাহী রেল প্রকল্প স্থগিত, আদিবাসী ভূমির স্পষ্ট সীমারেখা নির্ধারণ এবং বন উজাড় থেকে পাওয়া কার্বন ক্রেডিট প্রত্যাখ্যান। বিক্ষোভের মুখে সম্মেলন অংশগ্রহণকারীদের শেষ পর্যন্ত বিকল্প প্রবেশপথ দিয়ে ঢোকার নির্দেশ দেওয়া হয়, এবং জাতিসংঘ দ্রুত ধাতব ডিটেক্টর সরিয়ে নতুন প্রবেশপথ চালু করে।
 
বিক্ষোভ শুরুর পরপরই সম্মেলনের সভাপতি ও অভিজ্ঞ কূটনীতিক আন্দ্রে করেয়া দু লাগো আদিবাসীদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। আলাপের সময় এক আদিবাসী নারীর শিশুকে কোলে নিয়ে তিনি পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। আলোচনার পর সকাল ৯টা ৩৭ মিনিটে বিক্ষোভকারীরা পথ ছেড়ে দেন। জাতিসংঘের জলবায়ু সংস্থা ঘটনাটিকে ‘শান্তিপূর্ণ বিক্ষোভ’ হিসেবে আখ্যা দিয়েছে এবং নিরাপত্তা ঝুঁকি ছিল না বলে জানিয়েছে।
 
জলবায়ু আন্দোলনকর্মী হরজিত সিং বলেন, কপ সম্মেলন ৩৩ বছরে বহুবার ব্যর্থ হয়েছে। তাই আদিবাসীরা এবার স্পষ্ট বার্তা দিচ্ছেন—জলবায়ু ও জীববৈচিত্র্যের প্রকৃত রক্ষক তারাই। এর আগে মঙ্গলবার আরেক ঘটনায় আদিবাসীরা সম্মেলন ভেন্যুর প্রধান দরজায় ধাক্কা দিলে দুই নিরাপত্তারক্ষী আহত হন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।