ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বাংলাদেশে জামায়াতকে জনগণ নতুনভাবে ভাবছে: অধ্যাপক মুজিবুর রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৮:২৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৮:২৫:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
বাংলাদেশে জামায়াতকে জনগণ নতুনভাবে ভাবছে: অধ্যাপক মুজিবুর রহমান ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ এখন নতুনভাবে জামায়াতে ইসলামীর প্রতি দৃষ্টিভঙ্গি তৈরি করেছে এবং দলটিকে তারা মনে স্থান দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ চাইলে বিজয় দান করতে পারেন।
 

রোববার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর পৌর শাখা আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
 

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, তাদের এই পরিচ্ছন্নতা উদ্যোগ কোনো প্রচারণামূলক নয় বরং ধর্মীয় অনুপ্রেরণা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষায়, “রাসুলুল্লাহ (সা.) শিখিয়েছেন, আন্তরিকতার সঙ্গে কাজ করলে তবেই আল্লাহ তা কবুল করেন। পরিচ্ছন্নতা ঈমানের অংশ, তাই সমাজকে পরিচ্ছন্ন রাখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।”
 

তিনি আরও উল্লেখ করেন, দেশে এখনও পরিচ্ছন্নতার অভাব স্পষ্ট। বিদেশের মতো আমাদের দেশেও যদি প্রত্যেকে দায়িত্বশীল হতো, তবে দুর্ঘটনা ও রোগব্যাধি অনেকাংশে কমে যেত। তাই জামায়াতে ইসলামী সমাজকল্যাণমূলক কাজের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযানের মতো উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি।
 

রাজশাহী–১ আসনের এই এমপি প্রার্থী বলেন, “আমরা অতীতের তুলনায় অনেক ভালো পরিবেশে আছি। মানুষ এখন সব দলকে দেখেছে—ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ—সবই দেখেছে, কিন্তু প্রকৃত কল্যাণ কোথাও পায়নি। তাই জনগণ এখন জামায়াতে ইসলামীকে নতুনভাবে ভাবছে। আল্লাহ হয়তো এবার বিজয় দান করবেন।”
 

তিনি আরও বলেন, “চূড়ান্ত ক্ষমতা আল্লাহর হাতে—তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা বিজয়ী করেন।”
 

গোদাগাড়ী পৌর জামায়াতের আমির আনারুল ইসলাম জানান, স্থানীয় এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা পরিষ্কারে কোনো উদ্যোগ না থাকায় তারা নিজেরাই এই অভিযান পরিচালনা করেছেন। অভিযানে প্রায় একশ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।
 

এ সময় রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ড. মোহাম্মদ ওবায়দুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।