ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বিএনপিতে যোগ দেওয়ার সমালোচনায় মুখ খুললেন জুলাই অভ্যুত্থানের শহীদ মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৭:০৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৭:০৫:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
বিএনপিতে যোগ দেওয়ার সমালোচনায় মুখ খুললেন জুলাই অভ্যুত্থানের শহীদ মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ ছবি সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপিতে যোগ দিয়েছেন। ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদকের দায়িত্ব ছাড়ার পর তার এ সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচনা ও সমর্থন—দুই ধরনের মন্তব্য নিয়েই এবার নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন স্নিগ্ধ।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত কয়েক দিনে তিনি প্রায় সব মন্তব্যই পড়েছেন। তার ভাষ্য অনুযায়ী, অনেকেই তাকে সমর্থন, ভালোবাসা ও সাহস জুগিয়েছেন, আবার কেউ কেউ তার সিদ্ধান্তকে ‘ক্ষমতা-লোভ’, ‘অযোগ্যতা’ বা ‘ভাইয়ের রক্ত বেচে খাওয়া’ হিসেবে আখ্যায়িত করেছেন। এসব মন্তব্যে তার কোনো রাগ হয়নি উল্লেখ করে স্নিগ্ধ বলেন, সমালোচনার ভেতরেও তিনি মানুষের স্নেহ ও দায়িত্ববোধ দেখতে পান।

তিনি লিখেছেন, কয়েক মাস আগেও তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং সাধারণ জীবনকেই লক্ষ্য করেছিলেন। কিন্তু জুলাইয়ের ঘটনাটি তার পরিবারকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিয়েছে। ভাইয়ের মৃত্যুর স্মৃতি উল্লেখ করে তিনি জানান, তাকে উদ্দেশ্য করে করা কিছু মন্তব্য গভীর কষ্ট দেয়—তবুও তিনি বিষয়গুলো বোঝার চেষ্টা করেন।

রাজনীতিতে আসার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে স্নিগ্ধ বলেন, বিচার ও জবাবদিহি নিশ্চিত করার জন্য শুধু আবেগ বা কান্না যথেষ্ট নয়; পরিবর্তন আনতে হলে সেই জায়গায় যেতে হবে, যেখানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত তৈরি হয়। অভিজ্ঞতার ঘাটতি স্বীকার করলেও তিনি জানান, ভুল করলে সমালোচনা তাকে সংশোধনে সাহায্য করবে। তার মতে, মানুষের মন্তব্যই তাকে সতর্ক রাখে যে তিনি পিছিয়ে যেতে পারেন না।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।