ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি

ভারত–ইসরায়েল যৌথ প্রতিরক্ষা চুক্তি: উন্নত প্রযুক্তি ও অস্ত্র উৎপাদনে নতুন অধ্যায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১১:১৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১১:১৫:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
ভারত–ইসরায়েল যৌথ প্রতিরক্ষা চুক্তি: উন্নত প্রযুক্তি ও অস্ত্র উৎপাদনে নতুন অধ্যায় ছবি: সংগৃহীত
ভারত ও ইসরায়েল সামরিক প্রযুক্তি বিনিময়, অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে নতুন প্রতিরক্ষা চুক্তির দিকে এগোচ্ছে। প্রাথমিক ধাপ হিসেবে ইসরায়েলের তেল আবিবে অনুষ্ঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বৈঠকের পর দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
 
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই চুক্তি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে এবং সমন্বিত দিকনির্দেশনা নির্ধারণ করবে। বিবৃতিতে বলা হয়, ভারত–ইসরায়েল সম্পর্ক বহুদিনের, যা পারস্পরিক আস্থা এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
 
সমঝোতা স্মারকের আওতায় দু’দেশই প্রশিক্ষণ, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সাইবার নিরাপত্তা ক্ষেত্রে যৌথ উদ্যোগ নিতে পারবে। এটি কার্যকর হলে দুই দেশ উন্নত প্রযুক্তি বিনিময়, নতুন প্রতিরক্ষা পণ্য উদ্ভাবন ও যৌথ উৎপাদনের সুযোগ পাবেন।
 
জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চলমান প্রতিরক্ষা সহযোগিতা প্রকল্পগুলো পর্যালোচনা করা হয়েছে। উভয় দেশের প্রতিনিধিরা স্বীকার করেছেন, তারা একে-অপরের সামরিক শক্তি ও অভিজ্ঞতা থেকে লাভবান হয়েছে। এছাড়া বৈঠকে ভবিষ্যতের প্রযুক্তিগত সহযোগিতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।
 
দুই দেশ পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলার অভিন্ন চ্যালেঞ্জগুলো নিয়েও সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।