ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

কারাগার থেকে ইমরান খানের অভিযোগ: ‘আসিম মুনির পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে নিপীড়ক স্বৈরশাসক’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১১:১১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১১:১১:২৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
কারাগার থেকে ইমরান খানের অভিযোগ: ‘আসিম মুনির পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে নিপীড়ক স্বৈরশাসক’ ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান কারাগার থেকে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তিনি আসিম মুনিরকে দেশের ইতিহাসের “সবচেয়ে নিপীড়ক স্বৈরশাসক” এবং “মানসিকভাবে অস্থির ব্যক্তি” বলে মন্তব্য করেছেন।
 
গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইমরান খান বলেন, “আসিম মুনির পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে নিপীড়ক স্বৈরশাসক। ক্ষমতার লোভে তিনি যেকোনো কিছু করতে সক্ষম।”
 
২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় কারাবন্দি থাকা ৭৩ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী তার পোস্টে আরও উল্লেখ করেন, “৯ মে ও মুরিদকেতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর হাতে নাগরিক নির্যাতন ও দমন-পীড়ন ঘটেছে। ইসলামাবাদে পিটিআই কর্মীদের ওপর হত্যাযজ্ঞ এবং মুরিদকেতে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের ওপর পুলিশের কঠোর অভিযান সভ্য সমাজে অকল্পনীয়।”
 
ইমরান খান দাবি করেন, তার স্ত্রী বুশরা বিবিকে নির্জন কারাগারে আটকে রেখে তাকে মানসিকভাবে চাপের মধ্যে রাখা হচ্ছে। তার ভাষায়, “আমরা দাসত্বের চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করি। আমি কখনো আসিম মুনিরের কাছে আত্মসমর্পণ করব না।”
 
তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার কিংবা সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে কোনো আলোচনা করবে না। “যখন প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যের অনুমতি নিতে হয়, তখন আলোচনার কোনো মূল্য থাকে না,” মন্তব্য করেন তিনি।
 
ইমরান খান আরও দাবি করেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করা হচ্ছে। “সবাই জানে, এসব মামলা ভিত্তিহীন। শুনানি না হওয়াই প্রমাণ করে, সেগুলো ভেঙে পড়বে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।