ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ফের চকরিয়া আদালতে সাবেক এমপি জাফর, এবার সাত দিনের রিমান্ডে

কক্সবাজারের চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে আজ বুধবার ফের আদালতে তোলা হয়েছে কক্সবাজার-১ আসনের সাবেক এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১২:১৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১২:১৮:০৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
ফের চকরিয়া আদালতে সাবেক এমপি জাফর, এবার সাত দিনের রিমান্ডে কক্সবাজারের চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে আজ বুধবার ফের আদালতে তোলা হয়েছে কক্সবাজার-১ আসনের সাবেক এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে।
কক্সবাজারের চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে আজ বুধবার ফের আদালতে তোলা হয়েছে কক্সবাজার-১ আসনের সাবেক এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে।
 
সকাল ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে সাবেক এই এমপিকে চকরিয়া থানা হেফাজত থেকে চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আজ তোলা হয়।
 
আদালত সূত্র জানায়- পেকুয়া থানার নতুন একটি জিআর মামলায় আবেদনের পরিপ্রেক্ষিত জাফর আলমকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। সেই মামলার শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির। এনিয়ে পেকুয়া থানার তিন মামলায় সর্বমোট সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার থেকেই নতুন করে সাত দিনের রিমান্ডে নেওয়া হলো সাবেক এমপি জাফর আলমকে।
 
রাষ্ট্রপক্ষে তথা জাফর আলমের বিপক্ষে শুনানীতে অংশ নেন আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আদালতের শুনানী চলাকালে জাফর আলমের পক্ষে শুনানী করেন অসংখ্য আইনজীবী।
 
আদালতের এপিপি মঈন উদ্দিন বলেন- গত ১৮ জুন সাবেক এমপি জাফর আলমকে চকরিয়া থানার পাঁচ মামলা ও পেকুয়া থানার দুই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ড শুনানী করা হয় আদালতে। শুনানী শেষে তাকে সাতটি মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তন্মধ্যে চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে আজ বুধবার সকাল ৯টায় চকরিয়া থানা হেফাজত থেকে আদালতে তোলা হয় জাফর আলমকে। এ সময় পেকুয়া থানার আরেকটি মামলায় পুলিশ শ্যোন অ্যারেস্ট দেখানোসহ রিমান্ড চেয়ে করা আবেদনের শুনানী শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
 
বিগত ৫ আগষ্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনে সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে ৮টি মামলা রুজু করা হয়।
 
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান- চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে সাবেক এমপি জাফর আলমকে আদালতে নেওয়া হয়। এর পর তাকে আদালত থেকে সোজা নিয়ে যাওয়া হ পেকুয়া থানার হেফাজতে।
 
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা জানান- আজ বুধবার থেকেই পেকুয়া থানার তিন মামলায় সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।