ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

চট্টগ্রামের ছেলে তৈয়ব এবারও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান মেয়র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৭:১২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৭:১২:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
চট্টগ্রামের ছেলে তৈয়ব এবারও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান মেয়র মিলবোর্ন সিটিতে কাউন্সিলম্যান হচ্ছেন দুই বাংলাদেশি, এদের একজনও চট্টগ্রামের
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের মিলবোর্ন সিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন বাংলাদেশি–আমেরিকান মাহবুবুল আলম তৈয়ব। এই সিটিতে কাউন্সিলম্যান পদেও দুই বাংলাদেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে আগামী ৪ নভেম্বরের পর এ ফল ঘোষণা করা হবে।
 
চট্টগ্রামের ছেলে তৈয়ব ২০২১ সালের নভেম্বরে সিটি মেয়র হিসেবে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি–আমেরিকান মেয়রের পরিচিতি পান। চার বছরের দায়িত্ব পালন শেষে আগামী ৪ নভেম্বরের নির্বাচনেও প্রার্থী হয়েছেন তিনি। তার বিপক্ষে কেউ মনোনয়ন না চাওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। খবর বিডিনিউজের।
 
এই সিটিতে কাউন্সিলম্যানের পাঁচটি আসনের মধ্যে দুটিতে এবার নির্বাচন হচ্ছে না। বাকি তিনটির দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন চট্টগ্রামের পতেঙ্গার ছেলে সায়েদ রিয়াদ (২১) এবং নওগাঁর শাহিন আলম (৩৫)। আরেক আসনে কিম হারপার নামে একজনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
 
এই সিটিতে কাউন্সিলম্যান পদে এবার যে দুই আসনে ভোট হচ্ছে না, তার একটিতে রয়েছেন চট্টগ্রামের সালাহউদ্দিন মিয়া এবং আরেকজন হলেন ক্রিস বেসলিস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে মাহাবুবুল আলম তৈয়ব ২০০০ সালের শুরুতে যুক্তরাষ্ট্রে এসে মিলবোর্ন বরোতে বসতি গড়েন। শুরুতে পড়াশোনার পাশাপাশি বৃহত্তর ফিলাডেলফিয়ায় বাংলাদেশিদের নানা কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত হন। মিলবোর্ন সিটির মেয়র নির্বাচিত হওয়ার আগে টানা ৮ বছর তিনি কাউন্সিলম্যানের দায়িত্ব পালন করেছেন। মেয়রের দায়িত্ব নেওয়ার পর ২০২২ সালে মিলবোর্ন সিটির সেলার অ্যাভেনিউয়ের অংশবিশেষের নাম ‘বাংলাদেশ অ্যাভেনিউ’ করেছেন তিনি।
 
কাউন্সিলম্যান হতে যাওয়া তরুণ সায়েদ রিয়াদ দুই বছর বয়সে মা–বাবার সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্তরাষ্ট্রে থিতু হন। আপার ডারবি হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশনের পর টেম্পল ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
 
নওগাঁর ছেলে শাহিন আলম বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করে ২০১১ সালে পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বসতি গড়েন। কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।