ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

টানা তৃতীয় মেয়াদে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৪:৫৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৪:৫৪:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬ বার পঠিত
টানা তৃতীয় মেয়াদে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে টানা তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তাকে দলটির আমির ঘোষণা করা হয়েছে।
 
রোববার (২ নভেম্বর) দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জামায়াতের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
 
জামায়াতের অভ্যন্তরীণ গঠনতন্ত্র অনুযায়ী, সারাদেশের রুকনরা (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন। এ বছর ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং গণনা শেষে ১ নভেম্বর রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। সর্বোচ্চ ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পরবর্তী তিন বছরের জন্য দলটির আমির নির্বাচিত হন।
 
গঠনতন্ত্র অনুসারে, জাতীয় কাউন্সিলের সদস্যরা সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমির নির্বাচন করেন। নির্বাচিত হওয়ার পর তিনি কেন্দ্রীয় মজলিসে শূরা, কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেন।
 
১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন ডা. শফিকুর রহমান। পিতা মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মাতা মরহুমা খাতিরুন নেছা। শিক্ষা জীবনে তিনি ১৯৭৪ সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ (বর্তমান এম এ জি ওসমানী মেডিকেল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
 
ছাত্রজীবনেই রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। ১৯৭৩ সালে জাসদ ছাত্রলীগে যোগ দেন, পরবর্তীতে ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে সম্পৃক্ত হন এবং সংগঠনটির সিলেট মেডিকেল কলেজ ও শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।
 
১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে সিলেট শহর, জেলা ও মহানগর আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি দলটির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন এবং ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবারের মতো জামায়াতের আমির হন। ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বার এবং এবার তৃতীয়বারের মতো তিনি এই দায়িত্বে নির্বাচিত হলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।