ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

৩৬ জুলাই পরবর্তী প্রহসনের নির্বাচন হলে আন্দোলনে নামবে ছাত্রশিবির: জাহিদুল ইসলাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০১:৪০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০১:৪০:৫৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
৩৬ জুলাই পরবর্তী প্রহসনের নির্বাচন হলে আন্দোলনে নামবে ছাত্রশিবির: জাহিদুল ইসলাম

৩৬ জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে যদি নব্য ফ্যাসিবাদী আচরণ বা প্রহসনের নির্বাচনের কোনো প্রয়াস দেখা যায়, তবে ছাত্র-জনতা রাজপথে নামবে বলে সতর্ক করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
 

বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ছাত্রশিবির একটি শিক্ষার্থী সংগঠন হিসেবে দেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে এবং দেশ ও উম্মাহর কল্যাণে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলছে।
 

তিনি সতর্ক করে বলেন, “৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে কেউ যদি নব্য ফ্যাসিবাদী আচরণ বা প্রহসনের নির্বাচনের পরিকল্পনা করে, তাহলে ছাত্র-জনতা নিরব থাকবে না; তারা ক্যাম্পাস থেকে রাজপথে নেমে আসবে, আগ্নেয়গিরির লাভার মতো উদগীরিত প্রতিক্রিয়া দেখা যাবে।”
 

জাহিদুল ইসলাম আরও উল্লেখ করেন, তাদের প্রত্যাশা খুবই সাধারণ—একটি নতুন বাংলাদেশ গঠন, যেখানে কারও ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ থাকবে না এবং মুক্তিকামী মানুষ তাদের প্রত্যাশিত সমাজ বাস্তবায়নের পথে অগ্রসর হবে। বার্তার শেষে তিনি লেখেন, “ফি-আমানিল্লাহ।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।