ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি এনসিপি নেতা সারজিস আলমের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ১১:১৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ১১:১৫:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি এনসিপি নেতা সারজিস আলমের ছবি সংগৃহীত

নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী মনোভাব বজায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, কমিশন যদি নিরপেক্ষতা ও স্বাধীনতা হারায়, তবে এনসিপিসহ সাধারণ জনগণের আস্থা তাদের ওপর থাকবে না।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জে দলের এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম জানান, কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রভাবের কারণে বর্তমান নির্বাচন কমিশন তার স্বকীয়তা ধরে রাখতে পারছে না, যার ফলেই এনসিপির প্রতি বৈষম্যমূলক আচরণ করছে।

তিনি আরও বলেন, এনসিপির নির্বাচনী প্রতীক ‘শাপলা’ না দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কমিশন কোনো আইনগত ব্যাখ্যা উপস্থাপন করতে পারেনি। এ অবস্থায় প্রতীক না পেলে নির্বাচনে না যাওয়ার আগের সিদ্ধান্তই বহাল রাখার ঘোষণা দেন সারজিস আলম। তবে তিনি জানান, তাদের ন্যায্য দাবি পূরণ হলে ফেব্রুয়ারিসহ যেকোনো সময় নির্বাচনে অংশ নিতে এনসিপি প্রস্তুত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।