ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

কানাডার পণ্যে আরও ১০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩৮:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩৮:২২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
কানাডার পণ্যে আরও ১০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ব্যবহার করে প্রচারিত একটি ‘অ্যান্টি-ট্যারিফ’ বিজ্ঞাপনকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
 

শনিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে ‘প্রতারণামূলক’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, কানাডা বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
 

তিনি লিখেছেন, “তাদের তথ্য বিকৃতি ও শত্রুতামূলক আচরণের কারণে কানাডার পণ্যে বর্তমান হারের ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হচ্ছে।”
 

এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরদিন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড জানান, যুক্তরাষ্ট্রে প্রচারিত ‘অ্যান্টি-ট্যারিফ’ বিজ্ঞাপনটি সাময়িকভাবে স্থগিত রাখবেন, যদিও সপ্তাহান্তে এবং ওয়ার্ল্ড সিরিজ চলাকালে বিজ্ঞাপনটি সম্প্রচারিত হবে। এবারের সিরিজে মুখোমুখি হয়েছে টরন্টো ব্লু জেস ও লস অ্যাঞ্জেলেস ডজার্স।
 

বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার পণ্যে গড়ে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় অনেক পণ্য এই শুল্কের বাইরে রয়েছে। ধাতুতে ৫০ শতাংশ ও অটোমোবাইল খাতে ২৫ শতাংশ শুল্ক কার্যকর আছে। ট্রাম্পের নতুন ঘোষণায় এই হার আরও ১০ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।