ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ইসরাইলের পশ্চিম তীর সংযুক্তিকরণ বিলের নিন্দায় আরব ও ইসলামিক বিশ্বের ১৫ দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১২:১৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১২:১৫:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
ইসরাইলের পশ্চিম তীর সংযুক্তিকরণ বিলের নিন্দায় আরব ও ইসলামিক বিশ্বের ১৫ দেশ সংগৃহীত ছবি
 

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার বিল প্রথম ধাপে পাস করেছে ইসরাইলি পার্লামেন্ট (নেসেট)। ইসরাইলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে আরব ও ইসলামিক বিশ্বের ১৫টি দেশ, যারা এক যৌথ বিবৃতিতে একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও জাতিসংঘের রেজোলিউশন ২৩৩৪-এর স্পষ্ট অবমাননা বলে উল্লেখ করেছে।
 

নিন্দা জানানো দেশগুলোর মধ্যে রয়েছে কাতার, জর্ডানের হাশেমি রাজতন্ত্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, জিবুতি, সৌদি আরব, ওমান, গাম্বিয়া, ফিলিস্তিন রাষ্ট্র, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মিশর, নাইজেরিয়া, পাশাপাশি আরব লীগের সাধারণ সচিবালয় ও ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।
 

বিবৃতিতে বলা হয়েছে, এই বিলের মাধ্যমে ইসরাইল দখলকৃত পশ্চিম তীর ও অবৈধ উপনিবেশগুলোর ওপর “তথাকথিত সার্বভৌমত্ব” চাপিয়ে দেওয়ার প্রকাশ্য চেষ্টা করছে। এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোলিউশনগুলোর সরাসরি লঙ্ঘন।
 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ১৯৬৭ সাল থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অবস্থান পরিবর্তন ও বসতি স্থাপনের সব পদক্ষেপকে জাতিসংঘের রেজোলিউশন ২৩৩৪ বেআইনি ঘোষণা করেছে। পাশাপাশি, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) তার পরামর্শমূলক মতামতে জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব ও সংযুক্তিকরণ অবৈধ এবং মানবাধিকারের পরিপন্থী।
 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রকাশিত বিবৃতিতে জানায়, ২০২৫ সালের ২২ অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালতের ফিলিস্তিনি ভূখণ্ড সম্পর্কিত অভিমতকে তারা স্বাগত জানায়। এতে আদালত পুনরায় নিশ্চিত করেছে যে, ইসরাইলের মানবিক আইন অনুযায়ী গাজাসহ দখলকৃত অঞ্চলের জনগণের প্রয়োজনীয় সরবরাহ ও মানবিক সহায়তা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।