ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

জলবায়ু পরিবর্তনের প্রভাবে আইসল্যান্ডে প্রথমবার পাওয়া গেল মশা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৩:১৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৩:১৯:২৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
জলবায়ু পরিবর্তনের প্রভাবে আইসল্যান্ডে প্রথমবার পাওয়া গেল মশা সংগৃহীত ছবি
 

বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে আইসল্যান্ডের আবহাওয়া এখন পোকামাকড়ের জন্য ক্রমেই অনুকূল হয়ে উঠছে। এরই মধ্যে দেশটিতে প্রথমবারের মতো মশার উপস্থিতি শনাক্ত করা হয়েছে— যা জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাবের ইঙ্গিত দিচ্ছে।
 

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, চলতি মাস পর্যন্ত আইসল্যান্ড ছিল বিশ্বের কয়েকটি স্থানের একটি যেখানে কোনো মশা পাওয়া যায়নি। অন্য একমাত্র অঞ্চল হলো অ্যান্টার্কটিকা।
 

আইসল্যান্ডের ন্যাচারাল সায়েন্স ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদ ম্যাথিয়াস আলফ্রেডসন মশার অস্তিত্ব নিশ্চিত করেছেন। তিনি জানান, কিডাফেলে, কিওস এলাকায় মথ ধরার জন্য ব্যবহৃত ওয়াইন ফাঁদে তিনটি মশার নমুনা পাওয়া গেছে— দুটি স্ত্রী ও একটি পুরুষ।
 

বিজ্ঞানীরা আগেই ধারণা করেছিলেন, একসময় আইসল্যান্ডে মশা টিকে থাকতে পারবে, কারণ সেখানে প্রচুর জলাভূমি ও পুকুর রয়েছে যা প্রজননের জন্য উপযোগী। তবে শীতল আবহাওয়া এতদিন তাদের বিস্তারে বাধা দিয়েছে।
 

তবে সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। দেশটিতে তাপমাত্রা উত্তর গোলার্ধের গড় বৃদ্ধির চেয়ে চারগুণ দ্রুত বাড়ছে। গলে যাচ্ছে হিমবাহ, আর দক্ষিণাঞ্চলের উষ্ণ পানির মাছ যেমন ম্যাকেরেল এখন আইসল্যান্ডের জলেও দেখা যাচ্ছে।
 

বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর তাপমাত্রা যত বাড়ছে, ততই মশার নতুন প্রজাতি পৃথিবীর নানা স্থানে বিস্তার লাভ করছে। যুক্তরাজ্যে সম্প্রতি মিশরীয় মশার (Aedes aegypti) ডিম এবং কেন্ট এলাকায় এশীয় টাইগার মশা (Aedes albopictus) শনাক্ত হয়েছে— যেগুলো ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়ার মতো রোগ বহনে সক্ষম।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।