ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

এপেক সম্মেলনের আগেই জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৩:১৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৩:১৫:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
এপেক সম্মেলনের আগেই জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া সংগৃহীত ছবি

উত্তর কোরিয়া বুধবার সকালে পূর্ব উপকূলসংলগ্ন জাপান সাগরে একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগরে পতিত হয়েছে।
 

এটি গত কয়েক মাসের মধ্যে উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ঘটনাটি এমন সময় ঘটল, যখন মাত্র এক সপ্তাহ পর দক্ষিণ কোরিয়ার গিয়োংজু শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন, যেখানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের শীর্ষ নেতারা অংশ নেবেন।
 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, তারা আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা বিবেচনায় জাপান সাগরে নজরদারি বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করছে।
 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপের তথ্য অনুযায়ী, সর্বশেষ উত্তর কোরিয়া ৮ ও ২২ মে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং গত জুনে দায়িত্ব নেওয়ার পর এটিই পিয়ংইয়ংয়ের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
 

বিশেষজ্ঞদের মতে, এপেক সম্মেলনের আগে এই পরীক্ষা উত্তর কোরিয়ার কৌশলগত বার্তা বহন করছে— তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের প্রচেষ্টা জোরদার করছে। পিয়ংইয়ংয়ের দাবি, তাদের অস্ত্র কর্মসূচি প্রতিরক্ষামূলক এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি থেকে নিজেদের সুরক্ষার উদ্দেশ্যেই এটি চালানো হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।