ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

তাজরীন থেকে বেইলি রোড—এক দশকেও অগ্নিকাণ্ড মামলার নিষ্পত্তি হয়নি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৯:৫৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৯:৫৯:৩৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
তাজরীন থেকে বেইলি রোড—এক দশকেও অগ্নিকাণ্ড মামলার নিষ্পত্তি হয়নি ছবি সংগৃহীত

তাজরীন ফ্যাশন থেকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ—এক দশকেরও বেশি সময় পার হলেও বড় অগ্নিকাণ্ডগুলোর কোনো মামলাই এখনো আদালতে নিষ্পত্তি হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মতে, বিগত সরকারের রাজনৈতিক প্রভাব ও সাক্ষীদের ভয়ভীতির কারণে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। অন্যদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, দায়ীদের বিচারের আওতায় না আনার কারণেই দেশে অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঘটছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবারই তদন্ত কমিটি ও আর্থিক সহায়তার ঘোষণা আসে, কিন্তু আদালতের নথিপত্র ঘেঁটে দেখা গেছে—চলমান এসব মামলার কোনোটি চূড়ান্ত রায়ে পৌঁছায়নি। ২০১২ সালের আশুলিয়ার তাজরীন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের মামলায় মালিকসহ ১৩ জনের বিচার শুরু হলেও তা আটকে আছে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে। ২০১৯ সালের চুড়িহাট্টা ও বনানীর এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের মামলাগুলোও এখনো বিচারাধীন। ২০২১ সালে পুরান ঢাকার আরমানিটোলা রাসায়নিক গুদাম ও মগবাজারের ‘রাখি নীড়’ বিস্ফোরণের মামলায় গ্রেফতার হয়নি কেউ। ২০২৪ সালের বেইলি রোডের গ্রিন কোজি কটেজ আগুনের মামলার তদন্তও সম্পন্ন হয়নি এখনো।

চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের মামলার বাদী আসিফ আহমেদ জানান, এত বছরেও কোনো রায় হয়নি, আসামিরা স্বাভাবিকভাবে চলাফেরা করছে, যা ভুক্তভোগীদের নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমন ফারুক ফারুকী বলেন, “অনেক মামলায় আগের সরকারের সহযোগীরা জড়িত থাকায় সাক্ষীরা ভয় পাচ্ছেন। তবে আদালতে সাক্ষীদের হাজির করে দ্রুত বিচার নিশ্চিতের চেষ্টা চলছে।”

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ইশরাত হাসান বলেন, “দায়িত্বে অবহেলা ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে যারা জড়িত, তাদের বিচারের আওতায় না আনার কারণেই দুর্ঘটনা বাড়ছে। অনিয়ম, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির কারণে প্রকৃত বিচার হচ্ছে না।” তিনি আরও বলেন, চলমান অগ্নিকাণ্ডে কোনো ষড়যন্ত্র থাকলে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটন করা এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।