ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

মেসির মায়ামিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৯:০৫:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৯:০৫:০১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
মেসির মায়ামিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি ক্লাব বিশ্বকাপ I লিওনেল মেসি

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ইউরোপসেরা দলটির বিপক্ষে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি কোনো প্রতিরোধই গড়তে পারেনি।

রোববার অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে পিএসজি। ম্যাচের ৬ মিনিটেই ভিতিনিয়ার ফ্রি-কিক থেকে হেডে গোল করেন জোয়াও নেভেস। এরপর ৩৯ মিনিটে বুসকেটসের ভুলে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেভেস।

তৃতীয় গোলটি আসে আত্মঘাতী ভুলে—মিয়ামির টমাস অ্যাভিলেস নিজেদের জালেই বল পাঠান। এরপর হাকিমি নিজেই চতুর্থ গোলটি করেন।

৬৬ হাজার দর্শকে ঠাসা গ্যালারিতে মেসির নাম ধরে ছিল সমর্থকদের চিৎকার। তবে মাঠে মেসির কিছু ভালো পাস ও ফ্রি-কিকও দলের জন্য ফল আনতে পারেনি। একবার সুয়ারেজকে চমৎকার পাস দিলেও গোল হয়নি। ফ্রি-কিক থেকে নেওয়া শটও প্রতিপক্ষের দেয়ালে আটকে যায়।

শেষ পর্যন্ত কোনো জবাব দিতে পারেনি ইন্টার মায়ামি। বড় ব্যবধানে হেরে তাদের বিদায় হয় টুর্নামেন্ট থেকে। অন্যদিকে, পিএসজি নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল, যেখানে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার, আটলান্টায়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।