ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

গাজায় জাতিসংঘের বেকারিতে প্রতিদিন তিন লাখ রুটি, ফিরছে আশার আলো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৫:০৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৫:০৭:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
গাজায় জাতিসংঘের বেকারিতে প্রতিদিন তিন লাখ রুটি, ফিরছে আশার আলো ছবি সংগৃহীত

গাজার দেইর আল-বালাহ শহরে যুদ্ধবিধ্বস্ত মানুষের মুখে ফিরছে খানিকটা স্বস্তি। জাতিসংঘের সহায়তায় চালু হওয়া একটি বেকারি এখন প্রতিদিন তৈরি করছে প্রায় তিন লাখ রুটি— যা স্থানীয় ক্ষুধার্ত জনগণের জন্য আশার আলো হয়ে উঠেছে।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তত্ত্বাবধানে পরিচালিত বেকারিটিতে দিনরাত চলছে রুটি তৈরির কাজ। শ্রমিকরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন, আর বাইরে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন ক্ষুধার্ত গাজাবাসী। জাতিসংঘের মানবিক ত্রাণ দফতর প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বেকারিটিতে গরম রুটির ঘ্রাণে ভরে উঠছে আশপাশের এলাকা।

মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার পরিদর্শন শেষে বলেন, যদি যুদ্ধবিরতি স্থায়ী হয়, তবে গাজায় দ্রুত পুনর্গঠন ও খাদ্য উৎপাদন জোরদার করা সম্ভব হবে। জাতিসংঘের লক্ষ্য, দেইর আল-বালাহর আদলে আরও ৩০টি বেকারি চালু করা— যাতে দীর্ঘমেয়াদে ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় সহায়তা পাওয়া যায়।

তবে উত্তর গাজার পরিস্থিতি এখনও সংকটাপন্ন। ক্ষতিগ্রস্ত সড়ক, বন্ধ রুট ও অব্যাহত অবরোধের কারণে সেখানকার ত্রাণ সরবরাহ কার্যত বন্ধ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও প্রতিদিন গড়ে মাত্র ৫৬০ মেট্রিক টন খাদ্য গাজায় প্রবেশ করছে, যা প্রকৃত চাহিদার তুলনায় খুবই অপ্রতুল।

ফ্লেচার বলেন, “গাজা সিটিতে দুর্ভিক্ষ রোধে প্রতি সপ্তাহে হাজারো ত্রাণবাহী ট্রাক প্রবেশের প্রয়োজন।” তার মতে, দেইর আল-বালাহর এই বেকারিটি এখন এক প্রতীক— ধ্বংসস্তূপের শহরে জীবনের পুনরুত্থান ও আশার নতুন অধ্যায়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।