ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ১০

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৭:১৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৭:১৬:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
যুদ্ধবিরতি লঙ্ঘন করে আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ১০ আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহতদের জন্য কবর খোড়া হচ্ছে, ১৮ অক্টোবর। সংগৃহীত ছবি
 

আফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তান আবারও তাদের সীমান্তে বিমান হামলা চালিয়েছে, যাতে অন্তত ১০ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। তালেবান প্রশাসনের দাবি, এ হামলার মধ্য দিয়ে পাকিস্তান দুদিনের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে।
 

শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের তিনটি এলাকায় বিমান হামলা চালানো হয়। তালেবান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, “পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকতিকা প্রদেশে বোমা হামলা চালিয়েছে। আফগানিস্তান এর জবাব দেবে।”
 

প্রাদেশিক হাসপাতালের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
 

আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আফগান ও পাকিস্তানি কর্মকর্তারা শনিবার দোহায় বৈঠকে বসবেন। প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে আফগান প্রতিনিধিদল ইতিমধ্যে দোহায় পৌঁছেছে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিকও আলোচনায় অংশ নিতে দোহা যাচ্ছেন।
 

এর আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, পাকতিকা প্রদেশের উরগুন জেলায় বিমান হামলায় তাদের তিন ক্রিকেটার নিহত হয়েছেন। এসিবি একে “পাকিস্তানি শাসনের নৃশংস হামলা” বলে উল্লেখ করেছে। সংস্থাটি জানিয়েছে, নিহত ক্রিকেটাররা স্থানীয় একটি প্রীতি ম্যাচ খেলে ফেরার সময় এই হামলার শিকার হন। এ ঘটনার পর আফগানিস্তান আগামী মাসে পাকিস্তানে নির্ধারিত ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে।
 

অন্যদিকে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, তাদের বাহিনী আফগান সীমান্ত এলাকায় হাফিজ গুল বাহাদুর গ্রুপের ঘাঁটিতে বিমান হামলা চালায়। ইসলামাবাদের দাবি, এই গোষ্ঠী সম্প্রতি একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী ও সশস্ত্র হামলা চালিয়ে সাত পাকিস্তানি সেনাকে হত্যা করে।
 

বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা ইস্যু ও সীমান্ত উত্তেজনাই দুই দেশের সম্পর্কের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান দাবি করে, আফগানিস্তান তাদের মাটিতে টিটিপি (পাকিস্তান তালেবান) গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, তবে কাবুল বারবার এই অভিযোগ অস্বীকার করেছে।
 

গত সপ্তাহে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ তীব্র হয়। পরে বুধবার দুই দেশ ৪৮ ঘণ্টার জন্য সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তান জানায়, যুদ্ধবিরতি ৪৮ ঘণ্টা স্থায়ী হবে, কিন্তু কাবুলের পক্ষ থেকে বলা হয়—পাকিস্তান ভঙ্গ না করা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে।
 

জাতিসংঘের আফগান সহায়তা মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩৭ জন নিহত ও ৪২৫ জন আহত হয়েছেন। সংস্থাটি উভয় পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের পথে ফেরার আহ্বান জানিয়েছে।
 

সূত্র: আল–জাজিরা
 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।