ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

জুলাই সনদ স্বাক্ষরের দিনেও আন্দোলন, পুলিশের হামলায় লজ্জাজনক পরিস্থিতি: জামায়াত আমির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৪:৪৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৪:৪৬:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
জুলাই সনদ স্বাক্ষরের দিনেও আন্দোলন, পুলিশের হামলায় লজ্জাজনক পরিস্থিতি: জামায়াত আমির ছবি সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষরের দিনেও জুলাই আন্দোলনের কর্মীদের রাস্তায় নামতে হয়েছে—এটিকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। তিনি অভিযোগ করেন, সরকারের বিভিন্ন মহল তাদের দাবি মানলেও জুলাই আন্দোলনে অংশ নেওয়া মানুষদের বঞ্চিত করা হচ্ছে।

জামায়াতের আমির আরও বলেন, “বাংলাদেশের ইতিহাসে আমাদের মতো এত নির্যাতন আর কেউ ভোগ করেনি। তাই জুলাই আন্দোলনের মজলুমদের কষ্ট আমরা গভীরভাবে বুঝি।”

তিনি দাবি করেন, জামায়াত কখনও প্রতিশোধের রাজনীতি করেনি এবং জুলাই আন্দোলনের পর থেকেও কাউকে ব্যক্তিগতভাবে ক্ষতি করা হয়নি। ভবিষ্যতেও দল কোনো অপরাধে জড়াবে না এবং কাউকেও অপরাধে লিপ্ত হতে দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।