ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

দেশে শিশু নির্যাতন বাড়ছে, ৮ মাসে ধর্ষণের শিকার ৩৯৭ শিশু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৭:৫৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৭:৫৩:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
দেশে শিশু নির্যাতন বাড়ছে, ৮ মাসে ধর্ষণের শিকার ৩৯৭ শিশু ছবি সংগৃহীত

বাংলাদেশে শিশু নির্যাতনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সারাদেশে ৩৫৯ জন মেয়ে শিশু ও ৩৮ জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া ছয় বছরের নিচে ৬১ শিশু ধর্ষণ এবং ৩৭ শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৫ শিশুকে।

এ সময় ৯৩ শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে ৫৯ জন মারা গেছে। পারিবারিক সহিংসতার শিকার হয়েছে ৬৪ শিশু, যার মধ্যে ৪৭ জনের মৃত্যু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ৮০ শিশু শিক্ষকের হাতে নির্যাতিত হলেও মামলা হয়েছে মাত্র চারটি।

শিশু অধিকার নিয়ে গবেষণার অংশ হিসেবে দেশের ১০টি বাছাই করা সংবাদপত্রের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে ‘স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্টস নেটওয়ার্ক বাংলাদেশ (স্ক্যান)’, যা প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ‘সচেতন সংস্থা’।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) খুলনা প্রেসক্লাবে আয়োজিত শিশু অধিকারবিষয়ক এক আলোচনাসভায় গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে সচেতন সংস্থা, মানুষের জন্য ফাউন্ডেশন’র আর্থিক সহায়তা এবং স্ক্যান বাংলাদেশের কারিগরি সহায়তায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ বলেন,

“আমাদের সময় শৈশব কেটেছে মাঠে খেলাধুলা করে। কিন্তু এখন শিশুরা মোবাইল ও ইনডোর গেমে সীমাবদ্ধ। তাদের শৈশব হারিয়ে যাচ্ছে, অধিকার বঞ্চিত হচ্ছে।”

তিনি আরও বলেন,“শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষক আছেন যারা শিক্ষার্থীদের প্রতি অপমানজনক আচরণ করেন, কম নাম্বার দেন— এটিও শিশু অধিকার লঙ্ঘন।”

সভায় আরও বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র এবং খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফ-উজ-জামান প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।