ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বিচারক নিয়োগ কমিটিতে অ্যাটর্নি জেনারেল অন্তর্ভুক্তির বিরোধিতায় এনসিপি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৩:২০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৩:২০:৪৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
বিচারক নিয়োগ কমিটিতে অ্যাটর্নি জেনারেল অন্তর্ভুক্তির বিরোধিতায় এনসিপি

বিচারকদের মনোনয়ন ও পদোন্নতির জন্য গঠিত প্রস্তাবিত কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মতে, সরকারের নির্বাহী বিভাগের পরামর্শক হিসেবে দায়িত্ব পালনকারী অ্যাটর্নি জেনারেলের উপস্থিতি বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।
 

বুধবার (১৫ অক্টোবর) এনসিপির আইন সেলের মুখপাত্র ও যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অবস্থান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষে আদালতে উপস্থিত থাকেন, তাই বিচারকদের বদলি ও পদোন্নতির মতো প্রশাসনিক বিষয়ে তার সম্পৃক্ততা ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বা স্বার্থের সংঘাত তৈরি করবে। এতে বিচার বিভাগে নির্বাহী প্রভাব বিস্তারের আশঙ্কা বাড়বে বলেও উল্লেখ করা হয়।
 

এনসিপি আরও জানায়, জুলাইয়ের গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে স্বাধীন বিচার বিভাগ গঠনই নতুন বাংলাদেশের পুনর্গঠনের অন্যতম ভিত্তি। সেইসঙ্গে বিচারকদের নিয়োগ, বদলি ও পদোন্নতির মতো অভ্যন্তরীণ কার্যক্রম সম্পূর্ণভাবে বিচার বিভাগের নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন—যাতে কোনো রাজনৈতিক বা নির্বাহী হস্তক্ষেপ না ঘটে। দলটির মতে, প্রস্তাবিত অধ্যাদেশের খসড়ায় অ্যাটর্নি জেনারেলকে কমিটিতে রাখার প্রস্তাব বিচার বিভাগের মর্যাদা ও স্বাধীনতার পরিপন্থী।
 

বিজ্ঞপ্তির শেষাংশে এনসিপি দাবি করে, বিচারকদের বদলি ও পদোন্নতি সংক্রান্ত কমিটি থেকে অ্যাটর্নি জেনারেলকে অবিলম্বে বাদ দিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে কেবল বিচার বিভাগের সদস্যদের নিয়ে একটি স্বতন্ত্র ও স্ব-নিয়ন্ত্রিত কমিটি গঠন করতে হবে। তারা বিশ্বাস করে, বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতাই আইনের শাসন, গণতন্ত্র ও ন্যায়বিচারের মূল ভিত্তি—এবং সে লক্ষ্যেই এনসিপি অটল অবস্থান বজায় রাখবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।