ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

ব্রাহ্মণবাড়িয়ার কাইজলা বিলে টর্নেডো, কোনো ক্ষয়ক্ষতি হয়নি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৯:৪৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৯:৪৬:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কাইজলা বিলে টর্নেডো, কোনো ক্ষয়ক্ষতি হয়নি ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাইজলা বিলে টর্নেডো বয়ে গেছে। হঠাৎ আকাশ ঘন মেঘে ঢেকে গেলে বিকেলেই এ প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে পাঘাচং এলাকার আকাশে ভূমি থেকে ঊর্ধ্বমুখী ঘূর্ণিবায়ুর সৃষ্টি হয়। হঠাৎ টর্নেডোর ঘূর্ণি দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ মোবাইল ফোনে মুহূর্তটির ভিডিও ধারণ করেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে আবহাওয়া হঠাৎ পরিবর্তন হয়। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলে মুহূর্তেই কাইজলা বিলে টর্নেডোর সৃষ্টি হয়।
 

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থল সদর উপজেলার অংশে পড়েছে। টর্নেডো হলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।