ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

ক্যারিবীয় সাগরে মার্কিন হামলায় ‘মাদকবাহী’ নৌযানের ৪ জন নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ১২:৩৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ১২:৩৭:৪৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
ক্যারিবীয় সাগরে মার্কিন হামলায় ‘মাদকবাহী’ নৌযানের ৪ জন নিহত সংগৃহীত ছবি

ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক অভিযানে সন্দেহভাজন ‘মাদকবাহী’ নৌযান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
 

স্থানীয় সময় শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেগসেথ জানান, ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি এ অভিযান পরিচালনা করা হয়। তিনি হামলার একটি ভিডিওও প্রকাশ করেন, যেখানে দেখা যায় দ্রুতগতিতে চলা একটি ছোট নৌকা বিমান হামলায় আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে।
 

হেগসেথ দাবি করেন, নিহতরা “নারকো-সন্ত্রাসী” এবং নৌযানটিতে বিপুল পরিমাণ মাদক ছিল, যা যুক্তরাষ্ট্রে পাচার করা হচ্ছিল। তার ভাষায়, “এটি আমাদের জনগণকে বিষাক্ত করার প্রচেষ্টা ছিল। আমরা সফলভাবে সেই হুমকি প্রতিহত করেছি। কোনো মার্কিন বাহিনী ক্ষতিগ্রস্ত হয়নি।”
 

চলতি মাসে ক্যারিবীয় সাগরে এটি প্রথম এ ধরনের হামলা হলেও এর আগে সেপ্টেম্বর মাসে টানা তিনটি অনুরূপ অভিযানে অন্তত ১৭ জন নিহত হয়। প্রথমটি ঘটে ২ সেপ্টেম্বর, পরের দুটি ১৫ ও ১৯ সেপ্টেম্বর—যেখানে মোট ছয়জন মারা যান।
 

অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, “নৌকাটিতে এমন পরিমাণ মাদক ছিল যা দিয়ে ২৫ থেকে ৫০ হাজার মানুষকে হত্যা করা সম্ভব।”
 

তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের এসব হামলাকে আইনবহির্ভূত বলে মন্তব্য করেছেন। তাদের মতে, জাতিসংঘ সনদ অনুযায়ী মাদক পাচারকে ‘সশস্ত্র আক্রমণ’ হিসেবে গণ্য করা যায় না, ফলে আত্মরক্ষার নামে সামরিক হামলা বৈধ নয়। তবু ট্রাম্প প্রশাসন মাদক পাচারকে জাতীয় নিরাপত্তার জন্য ‘আগ্রাসন’ হিসেবে দেখছে এবং প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে—এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।