ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জের তাড়াশে পাওনা টাকা না পেয়ে জুম্মার নামাজ শেষে এক বৃদ্ধকে মসজিদ থেকে তুলে নিয়ে নির্যাতন, পুলিশে উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ১০:৩৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ১০:৩৩:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
সিরাজগঞ্জের তাড়াশে পাওনা টাকা না পেয়ে জুম্মার নামাজ শেষে এক বৃদ্ধকে মসজিদ থেকে তুলে নিয়ে নির্যাতন, পুলিশে উদ্ধার ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পাওনা টাকা না পেয়ে এক বৃদ্ধকে জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করেছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনিলী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোজাম আলী (৭০) একই গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের দাবি, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় স্থানীয় আলাল (৩৫), আব্দুল মোন্নাফ (৩৬), শামসুল হক (৪০) ও শিহাব উদ্দিনসহ কয়েকজন তার পথরোধ করে। তারা মোজাম আলীর প্রবাসী ছেলের কাছে সুদের ওপর নেওয়া ৫০ হাজার টাকা পরিশোধের দাবি জানায়। মোজাম আলী বিষয়টি জানেন না বলায় তারা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে তাকে টেনে-হিঁচড়ে আলালের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে।

খবর পেয়ে তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোজাম আলীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে অভিযুক্তরা পালিয়ে যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করেছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সুদের টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তবে জুম্মার নামাজ শেষে প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।