ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ট্রাম্পের দাবি: “৩,০০০ বছরের পুরনো” মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান ঘটাতে পারব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:০৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০২:০৪:৪৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
ট্রাম্পের দাবি: “৩,০০০ বছরের পুরনো” মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান ঘটাতে পারব ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটাতে সক্ষম হবেন। তার দাবি, ইসরায়েল-গাজা যুদ্ধের সমাধানের মধ্য দিয়েই এ শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দেখে মনে হচ্ছে, প্রায় ৩,০০০ বছর পর মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধান হতে যাচ্ছে। আমরা শুধু গাজা নয়, গাজার সঙ্গে সামগ্রিক শান্তি আনতে যাচ্ছি। এটি হবে এক অসাধারণ সাফল্য।”—এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই।

তবে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিহাস বলছে, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে, ব্রিটিশ ম্যান্ডেট প্যালেস্টাইন বিভক্ত হওয়ার পর। তাই “৩,০০০ বছরের পুরনো সংঘাত” সম্পর্কিত মন্তব্যের ঐতিহাসিক যথার্থতা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

অন্যদিকে, চলমান ইসরায়েল-গাজা সংঘাতে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, এখন পর্যন্ত অন্তত ৬৬ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন। চলমান সহিংসতা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।