ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মিরপুরে যাত্রীবাহী বাসে হামলা ও অগ্নিসংযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০১:৫৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০১:৫৪:৪২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
মিরপুরে যাত্রীবাহী বাসে হামলা ও অগ্নিসংযোগ ছবি সংগৃহীত

ঢাকার মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত বাস থামিয়ে চালক ও সহকারীকে মারধর করে নামিয়ে দেয়ার পর বাসে গুলি ছোড়ে এবং আগুন ধরিয়ে দেয়। এসময় যাত্রীরা আতঙ্কে দ্রুত বাস থেকে বেরিয়ে আসেন।

চালকের বর্ণনা অনুযায়ী, সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাত তুলে থামার সংকেত দেয়। বাস থামানোর পর চালক ও সহকারীকে পিটিয়ে নিচে নামানো হয়। ঠিক সেই মুহূর্তে দুর্বৃত্তরা বাসের সামনের অংশে কয়েক রাউন্ড গুলি চালায় এবং পরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। অগ্নিকাণ্ডের সময় যাত্রীরা প্রাণ বাঁচাতে দৌড়ে নেমে পড়েন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্ত বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে বাস কর্তৃপক্ষের অভিযোগ, সম্প্রতি নেছার নামের এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের ওপর হামলা চালিয়েছিল। সর্বশেষ এ ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তাদের সন্দেহ।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং বাস পরিবহন কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।