ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

গাজামুখী ত্রাণবাহী নৌবহর আটকের প্রস্তুতিতে ইসরাইল, জাহাজ ডুবানোর আশঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ১২:১৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ১২:১৩:৫৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
গাজামুখী ত্রাণবাহী নৌবহর আটকের প্রস্তুতিতে ইসরাইল, জাহাজ ডুবানোর আশঙ্কা ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর ইসরাইলের ঘোষিত বিপৎসীমায় প্রবেশ করেছে। আয়োজকরা জানিয়েছেন, বহরটি বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর আগে একই সীমায় প্রবেশ করলে অন্যান্য ত্রাণবাহী বহর আটকানো বা আক্রমণের মুখে পড়েছিল। ফলে এবারও নৌবহরটির গতিপথ বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, ইসরাইলি কর্তৃপক্ষ নৌবহর আটকানোর প্রস্তুতি নিচ্ছে। পরিকল্পনায় রয়েছে শত শত যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে আশদোদ বন্দরের মাধ্যমে দেশ থেকে বহিষ্কার করা। তবে প্রায় ৫০টি জাহাজ একসঙ্গে টেনে নেওয়া সম্ভব নয় বলে কিছু জাহাজ সাগরে ডুবিয়ে দেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে। অভিযানটি ইহুদিদের অন্যতম পবিত্র দিন ইয়ম কিপ্পুরের সময় শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ফ্লোটিলাটি দখলে নিতে নৌবাহিনীর কমান্ডো ও যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যেই বুধবার সকালে একটি ইসরাইলি যুদ্ধজাহাজ বহরের প্রধান জাহাজ আলমার পাঁচ ফিটের মধ্যে চলে আসে এবং এর যোগাযোগ ব্যবস্থা ও ইঞ্জিন জ্যাম করে দেয়। যদিও কিছু সময় পর সেটি সরে গেলে বহরটি পুনরায় যাত্রা শুরু করে।

আল জাজিরার একজন সাংবাদিক জানিয়েছেন, এই সময় নিরাপত্তা প্রোটোকল মেনে অধিকারকর্মীরা নিজেদের মোবাইল ফোন সমুদ্রে নিক্ষেপ করেন। পরে প্রধান জাহাজ আলমার সাথে পুনরায় যোগাযোগ পুনঃস্থাপন হয়। বর্তমানে ৫০টির বেশি নৌযান নিয়ে গঠিত এ বহরে আছেন পাঁচ শতাধিক অধিকারকর্মী, যাদের নেতৃত্ব দিচ্ছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।

গাজায় দীর্ঘ ইসরাইলি অবরোধ ও এর ফলে সৃষ্ট দুর্ভিক্ষ পরিস্থিতি ভাঙতে চলতি মাসের শুরুতে এই ত্রাণবাহী নৌবহরের যাত্রা শুরু হয়েছিল।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।