ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

শেরপুরে কিশোরীর কারণে দ্বন্দ্বে প্রাণ গেল কিশোর আব্দুর রহমানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:০০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:০০:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
শেরপুরে কিশোরীর কারণে দ্বন্দ্বে প্রাণ গেল কিশোর আব্দুর রহমানের আব্দুর রহমান। সংগৃহীত ছবি
 

শেরপুরের নালিতাবাড়ীতে এক কিশোরীকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুর রহমান (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে এ হামলার শিকার হওয়ার পর সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

নিহত আব্দুর রহমান নালিতাবাড়ীর উত্তর গড়কান্দা শিমুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। সোমবার রাত ১১টার দিকে ময়নাতদন্ত শেষে তার লাশ নিজ গ্রামে দাফন করা হয়।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে আব্দুর রহমান তার কয়েকজন বন্ধুকে নিয়ে ঘুরতে যায় খড়িয়াপাড়া গ্রামে। সেখানে স্থানীয় এক কিশোরীর প্রতি আকর্ষণ থেকে দুই দলের মধ্যে বিরোধ বাঁধে। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রোকন নামে স্থানীয় এক কিশোর তার সহযোগীদের নিয়ে হামলা চালায়। এতে আব্দুর রহমানসহ তিনজন গুরুতর আহত হয়। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হয়ে ঢাকায় নেওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মারা যায়।
 

নিহতের চাচা মতিউর রহমান অভিযোগ করেন, “আমার ভাতিজাকে অন্যের দ্বন্দ্বে প্রাণ দিতে হলো, আমরা এর বিচার চাই।”
 

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, “ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে, অভিযোগ দায়ের প্রক্রিয়া চলছে।”
 

স্থানীয়দের মতে, কৈশোরে তুচ্ছ বিষয় নিয়ে এমন সহিংসতায় প্রাণহানি সামাজিক অস্থিরতার এক ভয়াবহ দিককে সামনে এনেছে। তারা দ্রুত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।