ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

যুক্তরাষ্ট্রের ভেটোতে জাতিসংঘে গাজার যুদ্ধবিরতি প্রস্তাব বাতিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৫:২৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৫:২৩:৫২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ভেটোতে জাতিসংঘে গাজার যুদ্ধবিরতি প্রস্তাব বাতিল

গাজার যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিতের খসড়া প্রস্তাবটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে গৃহীত হয়নি। মোট ১৫ সদস্যের মধ্যে ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও এককভাবে যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এ নিয়ে টানা ষষ্ঠ বারের মতো ফিলিস্তিন ইস্যুতে ভেটো প্রয়োগ করল ওয়াশিংটন।
 

আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, প্যানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া ও সোমালিয়া এই প্রস্তাবটি উত্থাপন করে। এতে গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষা, অবাধ মানবিক সহায়তা প্রবেশ এবং হা-মাসের হাতে আটক জিম্মিদের মর্যাদার সঙ্গে মুক্তির দাবি অন্তর্ভুক্ত ছিল।
 

মার্কিন প্রতিনিধি পরিষ্কারভাবে জানান, প্রস্তাবিত পাঠ্য বর্তমান পরিস্থিতি যথাযথভাবে প্রতিফলিত করে না। তাদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় মানবিক সহায়তার প্রবাহ বৃদ্ধি পেয়েছে, অথচ তা প্রস্তাবে উল্লেখ করা হয়নি। এছাড়া জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গাজায় দুর্ভিক্ষ তীব্র হচ্ছে বলে যে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে।
 

তবে প্রস্তাব বাতিল হওয়ায় যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষ আরও অনিশ্চয়তার মুখে পড়েছে। জাতিসংঘ জানিয়েছে, চলমান ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, লাখো মানুষ গৃহহীন হয়ে দুর্ভিক্ষ ও নিত্যপ্রয়োজনীয় চরম সংকটে ভুগছেন। চলমান এই মানবিক বিপর্যয় বিশ্ব সম্প্রদায়কে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।