ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ভিসা জালিয়াতদের আজীবন মার্কিন প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা দূতাবাসের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১১:০৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১১:০৬:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১৭ বার পঠিত
ভিসা জালিয়াতদের আজীবন মার্কিন প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা দূতাবাসের ছবি সংগৃহীত

ভিসা জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে কাজ করছে। যারা ভিসা জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত, তারা ভবিষ্যতে কখনোই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

দূতাবাস আরও জানায়, কোনো দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তবে সেই দেশ জাতি হিসেবে টিকে থাকতে পারে না। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, ভিসা জালিয়াতির মাধ্যমে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করানো বা আশ্রয় দেওয়ার সঙ্গে যারা যুক্ত থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।