ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দেওয়ার অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১১:০৭:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১১:০৭:১৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দেওয়ার অভিযোগ ছবি সংগৃহীত

মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গাদের প্রতি অমানবিক আচরণের অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। ৪০ জন রোহিঙ্গা শরণার্থী জানিয়েছেন, দিল্লি থেকে আটক করে তাদের আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয় এবং পরে নৌবাহিনীর জাহাজে তুলে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। শরণার্থীদের দাবি, লাইফজ্যাকেট পরিয়ে ছোট রাবারের নৌকায় তুলে দেওয়া হয়েছিল এবং বলা হয় তারা ইন্দোনেশিয়ার দিকে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত তারা মিয়ানমারে গিয়ে পৌঁছান, যেখানে স্থানীয় জেলেরা উদ্ধার করে এবং বাহটু আর্মি নামের এক প্রতিরোধ গোষ্ঠী আশ্রয় দেয়।
 

রোহিঙ্গারা জানান, নৌবাহিনীর জাহাজে প্রায় ১৪ ঘণ্টা তাদের আটক রাখা হয় এবং এ সময়ে মারধর, অপমান ও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। তাদের হাত বেঁধে, মুখ ঢাকা অবস্থায় রাখা হয়। কয়েকজনকে ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন করা হয় এবং খ্রিস্টান রোহিঙ্গাদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগও রয়েছে।
 

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টমাস অ্যান্ড্রুজ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভারতের এই পদক্ষেপ রোহিঙ্গাদের জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে। এ বিষয়ে ভারতের মিশনের কাছে প্রমাণ জমা দেওয়া হলেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 

ভারত রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না। তারা ‘অবৈধ অভিবাসী’ হিসেবে গণ্য হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতে আনুমানিক ২৩ হাজার ৮০০ রোহিঙ্গা নিবন্ধিত, যদিও প্রকৃত সংখ্যা ৪০ হাজারেরও বেশি। অপরদিকে বাংলাদেশে ২০১৭ সালের পর থেকে লাখো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, যেখানে বর্তমানে সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।
 

শরণার্থীদের পরিবারের সদস্যরা বলছেন, এ ধরনের ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। দিল্লির এক রোহিঙ্গা তরুণ নুরুল আমিন জানান, তার ভাইসহ কয়েকজনকে ২০২৩ সালে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল এবং যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের জীবন এখন অনিশ্চিত।
 

এ ঘটনায় রোহিঙ্গারা ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছে যাতে নির্বাসন বন্ধ করা হয়। তবে আদালতের এক বিচারপতি অভিযোগগুলোকে ‘অবাস্তব কল্পনা’ বলে উল্লেখ করেছেন। মামলার শুনানি আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।