ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

চীনের বিজয় দিবস কুচকাওয়াজে পুতিন ও কিম জং উনের অংশগ্রহণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৬:২৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৬:২৮:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
চীনের বিজয় দিবস কুচকাওয়াজে পুতিন ও কিম জং উনের অংশগ্রহণ ছবি সংগৃহীত

আগামী সপ্তাহে চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের বিরুদ্ধে চীনের বিজয়ের ৮০ বছর পূর্তি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান স্মরণে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
 

এটি হবে ১৯৫৯ সালের পর প্রথমবারের মতো কোনো উত্তর কোরীয় নেতার চীনের সামরিক কুচকাওয়াজে যোগদান। একইসঙ্গে বেইজিংয়ে কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্লেষকদের মতে, এটি কিমের প্রথম বহুপাক্ষিক আন্তর্জাতিক বৈঠক, যা শি জিনপিংয়ের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ তিনি চীনের নেতৃত্বে একটি বিকল্প বৈশ্বিক কাঠামো গড়ে তুলতে জোর দিচ্ছেন।
 

চীন জানিয়েছে, এই কুচকাওয়াজে ২৬ জন রাষ্ট্রপ্রধানের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকছেন না। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথমবারের মতো চীনের সেনাবাহিনীর নতুন কাঠামো এবং আধুনিক সামরিক প্রযুক্তি এখানে প্রদর্শিত হবে। শত শত যুদ্ধবিমান, ট্যাংক ও অ্যান্টি-ড্রোন সিস্টেমসহ সর্বশেষ অস্ত্রভাণ্ডার প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। প্রায় ৭০ মিনিটব্যাপী এই আয়োজনে ৪৫টি সামরিক ইউনিটের হাজারো সদস্যের পাশাপাশি প্রবীণ যোদ্ধারাও অংশ নেবেন। অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করবেন প্রেসিডেন্ট শি জিনপিং।
 

এ আয়োজনকে ঘিরে আন্তর্জাতিক মহলের নজর বেইজিংয়ের দিকে। পশ্চিমা শক্তিগুলোও কুচকাওয়াজের বার্তা ও সামরিক প্রদর্শনী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প এশিয়া সফরে যেতে পারেন। শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য বৈঠকে বাণিজ্য চুক্তিসহ বিভিন্ন ইস্যু আলোচনায় আসতে পারে বলেও অনুমান করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।