ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ইউক্রেনে রুশ বাহিনীর ভয়াবহ হামলা, নিহত ১৫

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৬:২২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৬:২২:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
ইউক্রেনে রুশ বাহিনীর ভয়াবহ হামলা, নিহত ১৫ ছবি সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন, এর মধ্যে চারজন শিশু। আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন।
 

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত একের পর এক এই হামলা চালায় রুশ সেনারা। খবর এনবিসি ও রয়টার্স।
 

ইউক্রেনের রাজধানী ইউনিটের শীর্ষ কমান্ডার তাইমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক্স (টুইটার)-এ পোস্ট করে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, “আলোচনার টেবিলের পরিবর্তে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেছে নিয়েছে। যুদ্ধ শেষ করার পরিবর্তে তারা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।”
 

ইউক্রেনীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, কিয়েভের ১৩টি এলাকায় আবাসিক ও অন্যান্য ভবন আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার তৎপরতা চলছে। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর রুশ সেনারা ৫৯৮টি ড্রোন ও ৩১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ৫৬৩টি ড্রোন ও ২৬টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা।
 

কমান্ডার তাকাচেঙ্কো বলেন, “রাশিয়া বরাবরের মতোই বিভিন্ন দিক থেকে সম্মিলিত হামলা চালিয়েছে, এবার তারা সরাসরি আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করেছে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।