ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নাফ নদীতে আরাকান আর্মির তাণ্ডব অব্যাহত, নিখোঁজ ডজনের বেশি বাংলাদেশি জেলে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:৩১:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:৩১:৫৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
নাফ নদীতে আরাকান আর্মির তাণ্ডব অব্যাহত, নিখোঁজ ডজনের বেশি বাংলাদেশি জেলে ছবি: সংগৃহীত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীতে ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে আরাকান আর্মির তৎপরতা। মাত্র চার দিনে ৬টি ট্রলারসহ ৪৪ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের এ বিদ্রোহী গোষ্ঠী। এ ঘটনায় টেকনাফ উপকূলে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। জেলে ও ট্রলার মালিকরা দাবি করছেন, নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় টানা অপহরণ-লুটের ঘটনায় নিরাপত্তা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।
 

ট্রলার মালিক সমিতির তথ্যমতে, শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে একের পর এক ট্রলার আটকে দিচ্ছে আরাকান আর্মি। সর্বশেষ ২৬ আগস্ট ওই এলাকা থেকে ২টি ট্রলারসহ ১১ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা। স্থানীয় প্রশাসনও বিষয়টি নিশ্চিত করেছে।
 

পরিসংখ্যান বলছে, শুধু আগস্ট মাসের প্রথম দিক থেকে ২৬ আগস্ট পর্যন্ত ২২ দিনে ৭টি ট্রলার-নৌকাসহ ৫১ জন জেলে নিখোঁজ হয়েছেন। তাদের এখনো ফিরিয়ে আনা যায়নি। ট্রলার মালিকদের দাবি, স্পিডবোটে করে আরাকান আর্মি বাংলাদেশি জলসীমায় প্রবেশ করছে এবং অস্ত্রের মুখে ট্রলার জব্দ করছে। যদিও বিজিবি’র তৎপরতায় কিছু জেলেকে পূর্বে ফেরত আনা সম্ভব হয়েছিল, তবুও অপহরণ-লুটের ঘটনা বন্ধ হচ্ছে না।
 

বিজিবি ও জেলে মালিকদের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছেন। এর মধ্যে কয়েক দফায় ১৮৯ জনকে ফেরত আনা গেলেও বর্তমানে অনেকে নিখোঁজ রয়েছেন। এতে পরিবারগুলোতে নেমে এসেছে আতঙ্ক ও অনিশ্চয়তা।
 

বিশেষজ্ঞরা বলছেন, রাখাইন রাজ্যে খাদ্য ও পণ্যের সংকট মোকাবিলায় আরাকান আর্মি জেলেদের অপহরণকে অর্থ আদায়ের কৌশল হিসেবে ব্যবহার করছে। নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম মনে করেন, সীমান্তে আরও কৌশলগত নজরদারি জরুরি। অভিবাসন গবেষক আসিফ মুনীরের মতে, সীমান্তে আধিপত্য বিস্তার ও রোহিঙ্গা ইস্যুকে ঘিরেই এ ধরনের তৎপরতা চালাচ্ছে আরাকান আর্মি। তিনি বলেন, বিষয়টি সমাধানে বাংলাদেশকে কূটনৈতিকভাবে তাদের কাছে ব্যাখ্যা দাবি করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।