ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

‘জুয়াড়ি’ ট্রাম্প যুদ্ধ শুরু করেছে, শেষ করব আমরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০১:১৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০১:১৩:০৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
‘জুয়াড়ি’ ট্রাম্প যুদ্ধ শুরু করেছে, শেষ করব আমরা
ইরান-ইসরায়েল সংঘাতে আমেরিকাকে জড়ানোর কারণে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘জুয়াড়ি’ বলে অভিহিত করেছে ইরান।
সোমবার, ২৩ জুন ইরানের পক্ষ থেকে এই মন্তব্য আসে। এ ছাড়া ইরানের পরমাণু কর্মসূচিতে মার্কিন হামলা দেশটির সেনাদের ওপর পাল্টা হামলার আশঙ্কা তৈরি করেছে বলে জানিয়েছে তেহরান।
 
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্রে মার্কিন হামলার পর থেকেই পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে তেহরান। তবে এখন পর্যন্ত কোনো হামলার তথ্য পাওয়া যায়নি। এই হামলার জবাবে ইসরায়েলেই পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এবার তারা মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটি কিংবা উপসাগরীয় এলাকায় ট্যাঙ্কারে হামলা চালাতে পারে।
 
পাল্টা হামলার ব্যাপারে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদর দপ্তরের মুখপাত্র এব্রাহিম জুলফাকারি বলছেন, ‘জুয়াড়ি ডোনাল্ড ট্রাম্প, আপনি যুদ্ধ শুরু করেছেন। কিন্তু এই যুদ্ধ আমরা শেষ করব।’
 
এদিকে আজ সোমবার ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
 
ট্রাম্প প্রশাসন বারবার বলে আসছে, তারা চাইছে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিতে, বড় পরিসরে যুদ্ধ করতে নয়। তবে গতকাল রোববার সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি সরাসরি ইরানের সরকার পরিবর্তনের কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘শাসন পরিবর্তন শব্দটি এখন আর রাজনৈতিকভাবে সঠিক নয়, কিন্তু যদি বর্তমান ইরানি শাসন ইরানকে মহান করতে না পারে, তাহলে শাসন পরিবর্তন কেন হবে না??? এমআইজিএ!!!’
 
তার বক্তব্যে উঠে এসেছে ‘এমআইজিএ’ অর্থাৎ মেক ইরান গ্রেট এগেইন। এটি ট্রাম্পের রাজনৈতিক মন্ত্র এমএজিএ-র অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেইনের প্রতিরূপ। ১৯৭৯ সালের পর থেকেই এই শাসকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মার্কিন প্রশাসন। ট্রাম্প সেই দিকেই ইঙ্গিত করলেন।
 
এর একদিন আগে মার্কিন বাহিনী ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার-বাস্টার বোমা ফেলে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ব্যাপক আঘাত হানে। এ হামলার জবাবে তেহরান ঘোষণা করে, তারা যেকোনো মূল্যে আত্মরক্ষা করবে। এরপর ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলতে থাকে। ইরানে একটি বিস্ফোরণে ছয় সামরিক কর্মকর্তা নিহত হয়, আর তেল আবিবে ইরানি হামলায় বহু মানুষ আহত হয় এবং ভবন ধ্বংস হয়।
 
এদিকে মার্কিন প্রশাসন তাদের কূটনীতিকদের পরিবারকে লেবানন ত্যাগের নির্দেশ দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
 
ট্রাম্প টেলিভিশনে দেওয়া ভাষণে হামলাকে সেনাবাহিনীর বিশাল সাফল্য হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন, ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। তবে মার্কিন প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কিছুটা সংযত ভাষায় প্রতিক্রিয়া জানায়।
 
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ জানায়, হামলার পর কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি।
 
এদিকে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রণালী দিয়েই বিশ্বব্যাপী প্রায় এক-চতুর্থাংশ তেল সরবরাহ হয়। এটি বন্ধ হলে বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।