ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

প্রকৌশল সেক্টরে কোটা সংস্কারের দাবিতে কুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের মশাল মিছিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৩৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৩৭:৪৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
প্রকৌশল সেক্টরে কোটা সংস্কারের দাবিতে কুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের মশাল মিছিল ছবি সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রকৌশল নিয়োগে সমতা নিশ্চিত ও কোটা সংস্কারের দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার (২৪ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রকৌশল সেক্টরে ডিপ্লোমাধারীদের জন্য আলাদা কোটা বৈষম্য তৈরি করছে এবং এটি পেশাগত মানকে ক্ষতিগ্রস্ত করছে। তারা তিন দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে— নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং রাখা ও সবাইকে সমানভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া; দশম গ্রেডে উপ-সহকারী প্রকৌশলী পদে শতভাগ ডিপ্লোমা কোটা বাতিল করে বিএসসি ও এমএসসি ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ রাখা; এবং বিএসসি ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে না পারা।

মশাল মিছিলে কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রকল্যাণ পরিচালক ড. মো. রবিউল ইসলাম সরকার উপস্থিত থেকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানান। তারা বলেন, প্রকৌশল নিয়োগে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন অব্যাহত থাকবে।

সমাপনী বক্তব্যে প্রফেসর ইকরামুল হক জানান, কোটার সংস্কার ছাড়া প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায় সম্ভব নয়। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।