ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

খুলনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বায়েজিদ জান্নাত গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১০:২৬:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১০:২৬:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
খুলনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বায়েজিদ জান্নাত গ্রেফতার ছবি সংগৃহীত

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ জান্নাত সিনাকে (২৯) গ্রেফতার করেছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সেখান থেকে নিয়ে এসে গভীর রাতে খুলনা ডিবি কার্যালয়ে আনা হয়।
 

পুলিশ জানায়, বায়েজিদ জান্নাত খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা এবং স্থানীয় জিয়াউল জান্নাত বাবুলের ছেলে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এ ছাড়া ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
 

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, বায়েজিদ জান্নাত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বরিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।