ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

তারেক রহমান: জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ১২:০৯:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ১২:০৯:৪৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
তারেক রহমান: জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো নির্বাচন। মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ইতিহাসের ভয়াবহতম ফ্যাসিবাদী শক্তি পতনের পর গণতন্ত্রকামী শক্তির মধ্যে অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। তিনি জোর দিয়ে বলেন, প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক ধারায় গুণগত পরিবর্তন আনা জরুরি।
 

তিনি আরও জানান, বিএনপির আগামী দিনের রাজনীতি হবে মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করার রাজনীতি। দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা দলের অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন।
 

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর জনগণ নিজেদের ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পাবে—এটাই এখন সবার প্রত্যাশা। তিনি সতর্ক করে বলেন, গণতন্ত্রকামী শক্তির ভেতরে বিভক্তি তৈরি হলে পরাজিত ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসতে পারে। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অপরিহার্য।

তারেক রহমান বলেন, সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে জনগণ শক্তিশালী হবে, আর জনগণ শক্তিশালী হলে দেশও শক্তিশালী হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যাতে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তার ভাষায়, "জনশক্তিই বিএনপির শক্তি, তাই দায়িত্বশীল আচরণ অপরিহার্য।"


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।