ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০১:১৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৬:২৮:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেফতার ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাগ্নে বিল্লালের বিরুদ্ধে সাতটি ওয়ারেন্ট রয়েছে। পাশাপাশি ছয়টি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ রয়েছে। 
 

ডিসি তালেবুর রহমান বলেন, “ভাগ্নে বিল্লাল মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” গ্রেফতারের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র বা অবৈধ সামগ্রী উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত জানায়নি। তবে সিটিটিসি পরে এ বিষয়ে আরও তথ্য জানাবে বলে জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।
 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে স্থানীয়দের আতঙ্ক সৃষ্টি করে আসছিল ভাগ্নে বিল্লাল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।