ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ৩১ মুসলিম দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৩:২৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৩:২৩:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ৩১ মুসলিম দেশ ছবি সংগৃহীত

ইসরায়েলের তথাকথিত "বৃহত্তর ইসরায়েল" পরিকল্পনার বিরুদ্ধে যৌথ অবস্থান নিয়েছে ৩১টি মুসলিম দেশ। রবিবার (১৭ আগস্ট) এক যৌথ বিবৃতিতে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই উদ্যোগের তীব্র নিন্দা জানায় এবং একে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করে।
 

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ড দখল, পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ বসতি সম্প্রসারণ এবং আল-আকসা মসজিদসহ মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় স্থানে হামলার ঘটনা চলমান সংকটকে আরও ঘনীভূত করছে। এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাবসহ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে মুসলিম দেশগুলো। আরব লীগ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সমর্থিত এই বিবৃতিতে গাজায় চলমান অবরোধ, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়। একই সঙ্গে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
 

যৌথ বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুর সম্প্রসারণবাদী বক্তব্য শুধু ফিলিস্তিন নয়, বরং জর্ডান, মিশর, সিরিয়া ও লেবাননের মতো স্বাধীন রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের জন্যও হুমকি। মুসলিম দেশগুলোর মতে, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে পশ্চিম এশিয়ায় রাজনৈতিক, সামরিক, মানবিক ও সাংস্কৃতিক সংকট আরও গভীর হবে। বিভিন্ন বিশ্লেষক মনে করছেন, অভ্যন্তরীণ সংকটের মধ্যে রাজনৈতিকভাবে টিকে থাকতে নেতানিয়াহু এই ধরনের পরিকল্পনা সামনে এনেছেন। তবে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে একটি বড় কূটনৈতিক চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।