ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে মানবপাচারচক্রের দুই সদস্য আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৭:৫২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৭:৫২:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে মানবপাচারচক্রের দুই সদস্য আটক ছবি সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে দুই বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার শারিয়ালজোত সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিষয়টি বিকেলে সাংবাদিকদের নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের পরমানিকপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) এবং একই উপজেলার শারিয়ালজোত গ্রামের আবুল হোসেনের ছেলে ইয়াছিন আলী (২০)।

বিজিবি জানায়, ভোরে শারিয়ালজোত বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহল দল মানবপাচারচক্রটিকে চিহ্নিত করে। তারা মেইন পিলার ৪৩৯ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থান করছিল এবং দুইজন হিন্দু বাংলাদেশি নাগরিককে নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবির ধাওয়ায় দুই ভুক্তভোগী সীমান্ত পার হয়ে ভারতের ভেতরে ঢুকে যেতে সক্ষম হলেও পাচারচক্রের দুই সদস্যকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে তাদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি সীমান্ত এলাকায় মানবপাচার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।