ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বৃষ্টিতে ঢাকার বায়ুদূষণ কমলেও বিশ্বে শীর্ষে লাহোর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৭:২৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৭:২৯:৪৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
বৃষ্টিতে ঢাকার বায়ুদূষণ কমলেও বিশ্বে শীর্ষে লাহোর ছবি সংগৃহীত

রাজধানী ঢাকায় টানা বৃষ্টির প্রভাবে বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছে। রোববার (১৭ আগস্ট) সকাল ৬টা ৩১ মিনিটে সুইস গবেষণা প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুমানের সূচক (AQI) অনুযায়ী ঢাকার স্কোর ছিল ৬৬, যা ‘মাঝারি’ পর্যায়ের মধ্যে পড়ে। এই সূচকে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন ৩৫তম। যদিও পরিস্থিতি তুলনামূলক ভালো, সংবেদনশীল ব্যক্তিদের জন্য এটি এখনও ঝুঁকিপূর্ণ ধরা হচ্ছে।
 

একই সময়ে বৈশ্বিক বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে সূচক ছিল ১৬৮। এর পরের অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬০), কঙ্গোর রাজধানী কিনশাসা (১৫৮), ইরাকের বাগদাদ (১৫৭) এবং বাহরাইনের মানামা (১৩৫)।
 

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার দূষণের প্রধান কারণ বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা। এসব কণা দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট, হৃদরোগ ও ক্যানসারের মতো জটিল স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, একিউআই সূচক শূন্য থেকে ৫০ হলে ভালো ধরা হয়, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর, আর ১৫১ থেকে ২০০ হলে তা সরাসরি ‘অস্বাস্থ্যকর’। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, আর ৩০১-এর ওপরে হলে তা গুরুতর ঝুঁকিপূর্ণ।
 

২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়, শুধু জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৫২ লাখ মানুষের মৃত্যু ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুসারে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে প্রতিবছর প্রায় ৬৭ লাখ মানুষ প্রাণ হারান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।