ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে স্লুইসগেট সেতু ধসে ৫ গ্রাম বিচ্ছিন্ন, ভেঙেছে সংযোগ সড়ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১০:৫৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১১:০১:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
পঞ্চগড়ে স্লুইসগেট সেতু ধসে ৫ গ্রাম বিচ্ছিন্ন, ভেঙেছে সংযোগ সড়ক ছবি সংগৃহীত

পঞ্চগড়ে ভারী বৃষ্টিপাত ও করতোয়া নদীর তীব্র স্রোতের চাপে ধসে পড়েছে মামা-ভাগিনা খালের ওপর নির্মিত স্লুইসগেট সেতু। সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যাওয়ার পাশাপাশি পাশের বাজারের চারটি দোকান নদীগর্ভে বিলীন হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে তাদের এখন বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে, যা স্বাভাবিক দূরত্বের তুলনায় অতিরিক্ত ১০ থেকে ১৫ কিলোমিটার বেশি।
 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুর পুরনো কাঠামো এবং দীর্ঘদিন ধরে মেরামতের অভাবও এ ক্ষতির পেছনে ভূমিকা রেখেছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ পুনর্নির্মাণের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
 

২০০৪ সালে এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত এই স্লুইসগেট সেতুটি পানি সংরক্ষণের পাশাপাশি কুচিয়া মোড়, বন্দরপাড়া ও কালিয়াগঞ্জ ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রামের মানুষের প্রধান যোগাযোগ পথ ছিল। এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ জামান জানান, মন্ত্রণালয়ে নতুন প্রকল্পের অনুমোদন চাওয়া হয়েছিল; তবে এর আগেই ভারী বর্ষণে পুরনো সেতুটি ধসে যায়। তিনি আশ্বাস দেন, পানি কমলেই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
 

স্থানীয়দের আশঙ্কা, বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এলাকাটি আরও ক্ষতির ঝুঁকিতে থাকবে। তারা দ্রুত সেতু পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।