ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ইসরাইলগামী সৌদি জাহাজে অস্ত্র বোঝাইয়ে অস্বীকৃতি ইতালির বন্দরকর্মীদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৫৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৫৩:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
ইসরাইলগামী সৌদি জাহাজে অস্ত্র বোঝাইয়ে অস্বীকৃতি ইতালির বন্দরকর্মীদের ছবিঃ সংগৃহীত

ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা ইসরাইলের উদ্দেশে যাওয়া একটি সৌদি জাহাজে অস্ত্র বোঝাই করতে অস্বীকৃতি জানিয়েছেন। গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নেন। বন্দর কর্তৃপক্ষের নির্দেশ থাকা সত্ত্বেও কর্মীরা জানান, তারা যুদ্ধের জন্য কোনো কাজ করবেন না।
 

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, ‘বাহরি ইয়ানবু’ নামের সৌদি জাহাজটি গত শুক্রবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে জেনোয়া বন্দরে পৌঁছায়। জাহাজটিতে ইতালির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দোর তৈরি সামরিক সরঞ্জাম বোঝাই হওয়ার কথা ছিল। এর আগে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর বন্দর থেকে অস্ত্র বোঝাই করে ইতালিতে আসে।
 

অস্ত্র বোঝাই বন্ধে অটোনোমাস কালেক্টিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়ন নামে বন্দরকর্মীদের সংগঠন স্পষ্ট জানায়, তারা যুদ্ধের জন্য কাজ করবেন না। তাদের এই অবস্থানের পর বন্দর কর্তৃপক্ষ সেপ্টেম্বরে অস্ত্র পরিবহনের ওপর স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দেয়।
 

পর্যবেক্ষণে দেখা যায়, জাহাজটিতে আগে থেকেই গোলাবারুদ ও ভারি অস্ত্র মজুদ রয়েছে, যা ইসরাইলে পাঠানোর পরিকল্পনা ছিল। এসবের মধ্যে আবুধাবির জন্য একটি ওটো মেলারা কামান ও সম্ভাব্য ট্যাঙ্কসহ ভারি সামরিক সরঞ্জামও ছিল। তবে বন্দরকর্মীরা এগুলো বোঝাই করতে অস্বীকৃতি জানান।
 

এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। ২০১৯ সালে জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলেন। সম্প্রতি, গত ৪ জুন ফ্রান্সের ফোস-মার্সেই বন্দরকর্মীরাও ইসরাইলের জন্য আনা সামরিক উপকরণ জাহাজে তুলতে অস্বীকৃতি জানান, ফলে জাহাজটি অস্ত্রবিহীনভাবেই বন্দর ছাড়তে বাধ্য হয়। ইউরোপের বিভিন্ন দেশের বন্দরকর্মীরা ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধে এমন উদ্যোগ নিয়ে আসছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।