ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ঐতিহাসিক স্থাপত্যের নকশায় নতুন ১০০ টাকার নোট বাজারে ১২ আগস্ট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৭:০৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৭:০৭:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
ঐতিহাসিক স্থাপত্যের নকশায় নতুন ১০০ টাকার নোট বাজারে ১২ আগস্ট ছবি সংগৃহীত

আগামী মঙ্গলবার (১২ আগস্ট) বাজারে আসছে ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের নতুন নকশার ১০০ টাকার নোট। প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোট ইস্যু করা হবে এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে। এর আগে একই সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকার নোট চালু হয়েছে। অন্যান্য মূল্যমানের নোটও পর্যায়ক্রমে বাজারে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত এই নোটের আকার ১৪০ মিমি × ৬২ মিমি। নোটের সামনের অংশে বাম পাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলার ছবি রয়েছে। পেছনের অংশে থাকবে সুন্দরবনের দৃশ্য। জলছাপে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, নিচে ‘১০০’ সংখ্যা ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। মূল রঙ নীল।
 

নতুন নোটে ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে— রঙ পরিবর্তনশীল ‘১০০’ সংখ্যা, লাল-রূপালি নিরাপত্তা সুতা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উঁচু বিন্দু, ইন্টাগ্লিও কালি ব্যবহারে উঁচু প্রিন্ট, IR ডিটেক্টরে দৃশ্যমান নকশা, মাইক্রোপ্রিন্টে ‘BANGLADESH BANK’ ও ‘100 Taka’, সি-থ্রু ইমেজ, গুপ্ত সংখ্যা, কাগজে ছড়ানো রঙিন ফাইবার এবং ইউভি কিউরিং ভার্নিশ। এসব বৈশিষ্ট্য নোটের স্থায়িত্ব ও জালিয়াতি প্রতিরোধে সহায়ক হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।