ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

চবিতে ‘অস্বাস্থ্যকর’ খাবার, ক্যান্টিন বন্ধ করলেন শিক্ষার্থীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১০:১২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১০:১২:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
চবিতে ‘অস্বাস্থ্যকর’ খাবার, ক্যান্টিন বন্ধ করলেন শিক্ষার্থীরা চবি হল ডাইনিং
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হল ও এ এফ রহমান হলের ক্যান্টিন পচা ও বাসি খাবার বিক্রির অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এই অভিযোগে আজ শনিবার দুপুরে তারা ওই ক্যান্টিন তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। একই অভিযোগে ক্যান্টিনের পাশের আরেকটি খাবারের দোকানও বন্ধ করে দেন শিক্ষার্থীরা।
 
বেলা আড়াইটার দিকে ক্যান্টিনে তালা দেওয়ার পর সেখানে এ এফ রহমান হলের আবাসিক শিক্ষক মোরশেদুল হক, সহকারী প্রক্টর কোরবান আলী, নুরুল হামিদ ক্যানটিন ও খাবারের দোকান পরিদর্শন করেন। এ সময় ক্যান্টিনের ফ্রিজে বাসি খাবার দেখতে পান তাঁরা। এরপর প্রক্টরিয়াল বডি ওই ক্যান্টিন ও পাশের খাবারের দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেয়। শিক্ষার্থীদের দুই হলের ডাইনিংয়ে গিয়ে রাতে খাবার খাওয়ার পরামর্শ দেন তাঁরা।
 
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় এ এফ রহমান হলের ডাইনিংয়ে আবাসিক শিক্ষক মোরশেদুল হককে নিয়ে অভিযান চালান। অভিযানে ডাইনিংয়ের স্টোররুম ও ফ্রিজ থেকে বেশ কিছু পচা ডিম উদ্ধার করেন তাঁরা।
 
পাশাপাশি অবস্থিত আলাওল ও এ এফ রহমান হলের একটিই যৌথ ক্যান্টিন রয়েছে। দুই হল ও হলের বাইরে থাকা শিক্ষার্থীরা সেখানে খাবার খান। দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে ওই ক্যান্টিন ও আশপাশের দোকানের খাবারের মান নিয়ে অসন্তোষ রয়েছে।
 
শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, ক্যান্টিনের কর্মচারীদের পরিচ্ছন্নতার অভাব রয়েছে। পচা ও বাসি খাবার পরিবেশন করা হয়। আজ সকালেও তাঁকে নোংরা খাবার পরিবেশন করা হয়েছে। তিনি প্রতিবাদ করলে ক্যান্টিনের লোকজন বলেন, ‘খেলে খান, না খেলে চলে যান।’
 
এরপর বেলা আড়াইটার দিকে আলাওল ও এ এফ রহমান হলের শিক্ষার্থীরা এসে ক্যান্টিন ও পাশের খাবারের দোকানে তালা দেন।
 
শিক্ষার্থী আউয়াল বলেন, ‘দুই মাস আগেও এই ক্যান্টিনের খাবার খেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আজ আবারও পচা–বাসি খাবার দেওয়া হয়েছে এক শিক্ষার্থীকে। তখন আমরা ক্ষুব্ধ হয়ে ক্যান্টিনে তালা দিই।’
 
তবে ক্যান্টিনের ম্যানেজার হেলাল উদ্দিন শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করার কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন, ফ্রিজে পাওয়া পচা খাবার পরশুর অনুষ্ঠানের বেঁচে যাওয়া। ওই খাবার ফেলে দেওয়ার জন্য রাখা হয়েছিল।
 
পচা ডিম পাওয়া যাওয়ার বিষয়ে জানতে চাইলে এ এফ রহমান হলের ডাইনিংয়ের ব্যবস্থাপক জয়নাল আবেদীন বলেন, ‘হলে যে পচা ডিম পাওয়া গেছে, সেগুলো ফেরত দেওয়ার জন্য রাখা হয়েছিল। একই ফ্রিজে পচা ও ভালো ডিম ছিল, তবে আলাদা জায়গায় রাখা হয়েছিল।’
 
শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর নুরুল হামিদ বলেন, ‘এ বিষয়ে আমরা হল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। আপাতত এই দোকান ও ক্যান্টিন বন্ধ থাকবে।’

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।